ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার প্রণোদনা অব্যাহত রেখেছে: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকার কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সেচ কার্যক্রম, খাল পুনঃখনন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে। শুক্রবার পাবনা জেলার আটঘরিয়া উপজেলা মিলনায়তনে ৫৭৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, কৃষক বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ২ লাখ ৩১ হাজার কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করেছে। সরকার বিগত অর্থবছরে ৬ হাজার ৪২৫ কোটি ৫১ লাখ ৩২ হাজার টাকার সার, বিদ্যুৎ, কৃষি উপকরণ ইত্যাদি কৃষি উপকরণে ভর্তুকি হিসেবে প্রদান করেছে। চলতি বাজেটে ভর্তুকি হিসেবে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রতিবছর কৃষিক্ষেত্রে ১০টি বিষয়ে অবদান স্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হচ্ছে। এতে করে কৃষকরা কৃষি ফলনে আরও উৎসাহিত হচ্ছে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এগিয়ে চলেছে’।

শামসুর রহমান শরীফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী এ দেশের কৃষক, তাঁতী, জেলে, কুমার-ই শুধু না, তিনি রোহিঙ্গা সংকটেও সকলের সুখ-দুঃখ ভাগ করে নিতে চান’।

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার সরকার বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার প্রণোদনা অব্যাহত রেখেছে: ভূমিমন্ত্রী

আপডেট সময় ১০:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭