ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টেবিলে রোগী ফেলে কর্মবিরতি পালন গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, টেবিলে রোগী ফেলে রেখে এক মুহূর্তের জন্যেও কর্মবিরতি পালন গ্রহণযোগ্য নয়। চিকিৎসকরা ধর্মঘটে গেলে সাধারণ মানুষ সেবা বঞ্চিত থাকে। জনগণ ভুল বুঝে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার অর্জন আজ সারা বিশ্বে অনুকরণীয়। সরকারের গৃহীত কর্মসূচির সাফল্যের ক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসকদের অবদান যথেষ্ট। কিন্তু হাসপাতালে চিকিৎসা বন্ধ রাখলে চিকিৎসক সমাজের উপর জনমনে ভ্রান্ত ধারণার জন্ম নিবে।

স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহষ্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে ইন্টার্নি চিকিৎসকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, সম্প্রতি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপর যারাই হামলা করুক তারা দুর্বৃত্ত। ইতোমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে সরকার।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ ঢামেক হাসপাতালের পরিচালক, কলেজ অধ্যক্ষ, জ্যেষ্ঠ চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢামেক হাসপাতালে একটি বা দুইটির বেশি প্রবেশদ্বার না রাখার পাশাপাশি ভিজিটর, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য পৃথক কার্ড চালু করা, একজন রোগীর সাথে দুইজনের বেশি ডিজিটর থাকতে না দেওয়াসহ হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালককে নির্দেশ প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠকের আগে মোহাম্মদ নাসিম হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসকদের দেখতে যান। তিনি এসময় তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টেবিলে রোগী ফেলে কর্মবিরতি পালন গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭