ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমঝোতার স্বার্থে কঠোর কর্মসূচি দিচ্ছে না বিএনপি: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারের সঙ্গে সমঝোতার জন্য চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরও বিএনপি সংঘাতপূর্ণ কঠোর কর্মসূচিতে যাচ্ছে না। এ অবস্থায় সরকারও সংঘাতের পথ পরিহার করে সমঝোতার পথে আসবে বলে আশাবাদ জানিয়েছে দলটি। বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার পরও নেতাকর্মীরা শান্ত রয়েছে, তারা সংঘাতে যায়নি। আওয়ামী লীগই সংঘাতে জড়িয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী নেতাকর্মীরা হামলা চালালেও তাদের দলের সাধারণ সম্পাদক ও নেতারা উল্টো বিএনপির ওপরই দোষ চাপাচ্ছেন।

বিএনপি মহাসচিব বলেন, হামলা প্রতিহত করতে পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে। তবে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে। একজন সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে এ ধরনের হামলা হলে দেশের কেউ যে নিরাপদ নয় তা সহজেই বোঝা যায়। তিনি আরও বলেন, এ হামলা হচ্ছে গণতন্ত্রের ওপর হামলা, মানবতার ওপর হামলা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমঝোতার স্বার্থে কঠোর কর্মসূচি দিচ্ছে না বিএনপি: ফখরুল

আপডেট সময় ০৩:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭