ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের ওপর নিপীড়ন হচ্ছে জাতিগত নিধন: ইইউ

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নিপীড়নকে জাতিগত নিধন ঘোষণা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টেলেনডিয়াস। তার নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ১৫ সদস্যের প্রতিনিধি দল আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় তিনি এ সি এফ পরিচালিত পুষ্টি কেন্দ্রে যান এবং রোহিঙ্গা শিশু ও প্রসূতি নারীদের জন্য পুষ্টি কার্যক্রম পরিদর্শন করেন। পরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের পাঠদান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ক্রিস্টোস বলেন,নিজ দেশে ফেরার মৌলিক অধিকার আছে রোহিঙ্গাদের। তাই মিয়ানমারকে রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে। প্রত্যাবাসন শুরু করতে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন।

এসময় রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষ ও সরকারের মহানুভবতার প্রশংসা করে বলেন, রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও সুরক্ষায় অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

রোহিঙ্গাদের ওপর নিপীড়ন হচ্ছে জাতিগত নিধন: ইইউ

আপডেট সময় ১১:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭