ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

খালেদা জিয়া ক্যারিশম্যাটিক নেত্রী: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘ক্যারিশম্যাটিক নেত্রী’ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া ক্যারিশম্যাটিক নেত্রী। তাঁর এই মানবিক সফরকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নেমেছে। এই ঢল দেখে সরকার দিশেহারা। খালেদা জিয়াকে দেশের অত্যন্ত জনপ্রিয় একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে কারা আক্রমণ করেছে, তা আপনারা জানেন। এ হামলা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তবে এ রকম সন্ত্রাসকে আমরা গুরুত্ব দিই না। এ ঘটনায় দোষীদের শাস্তির আওতায় না এনে আমাদের নেতার ওপর দোষ চাপানোর অপচেষ্টা ব্যর্থ হয়েছে।’

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের আইনের আওতায় এনে সরকার বিচারের মুখোমুখি করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। তিনি আরো বলেন, খালেদা জিয়া মানবিক কারণে রোহিঙ্গাদের দেখতে গেছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন। কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে অবিলম্বে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, এস এম ফজলুল হক, ডা. শাহাদাত হোসেন, মাহাবুবুর রহমান শামীম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

খালেদা জিয়া ক্যারিশম্যাটিক নেত্রী: ফখরুল

আপডেট সময় ০৩:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭