ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

আকাশ বিনোদন ডেস্ক:

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তার ‘মিস লাভলি’ ছবির সহ-অভিনেত্রী নীহারিকা সিং ও সুনিতা রাজওয়ারের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা লিখেছেন। এতে বেজায় চটেছেন দিল্লির এক আইনজীবী।

এতটাই চটেছেন যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন গৌতম গুলাটি নামের দিল্লির সেই আইনজীবী। ভারতের জাতীয় মহিলা কমিশনে তিনি এ মামলা দায়ের করেছেন।

মামলার ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে আইনজীবী গৌতম বলেন, এই বিষয়ে ওই দুইজনসহ অভিনেত্রীর সঙ্গে কোনো কথা হয়নি। তবে আমি ভারতের মহিলা কমিশনে নওয়াজউদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৬, ৪৯৭ ও ৫০৯ ধারায় মামলা করেছি।

এছাড়া এই আইনজীবীর দাবি, নীহারিকার সঙ্গে সম্পর্কের সময় নওয়াজ বিবাহিত ছিলেন। কিন্তু তিনি বিষয়টি তার স্ত্রীর কাছে গোপন রেখেছিলেন। এই ধরনের লেখা নীহারিকার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। শুধু অর্থ ও প্রচার পাওয়ার জন্য একজন নারীর সম্মানের কথা মাথায় না রেখে এ ধরনের লেখা বাজারে বিক্রি করা ঠিক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭