ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি সংসদে মনিরুল হক চৌধুরী, নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

কোকেন মামলা চলতে বাধা নেই

অাকাশ বিনোদন ডেস্ক:

চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের ঘটনায় দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই মামলার আসামি নূর মোহাম্মদকে তিন সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশের ফলে এই কোকেন মামলা নিম্ন আদালতে চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আদালত এই মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আদালতে ব্যবসায়ী নূর মোহাম্মদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৮ অক্টোবর এই মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের ঘটনায় হওয়া মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদের মামলা বাতিল চেয়ে আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দিয়েছিলেন।

তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।

একই বছরের ২৮ জুন নগরীর বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা করেন। র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

কোকেন মামলা চলতে বাধা নেই

আপডেট সময় ১১:২১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭