ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

সেনাবাহিনীর বর্বরতার সমর্থনে মিয়ানমারে মিছিল-সমাবেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইন রাজ্যের মুসলমান রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী যে বর্বরতা চালিয়েছে তারই সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ করেছে দেশটির সেনা সমর্থক ও জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষুরা। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার পর মিয়ানমারের সেনাবাহিনীকে চারদিক থেকে সমালোচনার মুখো পড়তে হচ্ছে।

এরই মধ্যে রবিবার দেশটির সাবেক রাজধানী ইয়াঙ্গুনে এ কর্মসূচি পালন করা হলো। এতে দুই হাজারের বেশি সেনা সমর্থক, বৌদ্ধ জাতীয়তাবাদী ও ভিক্ষুরা অংশ নেয়। মিছিল-সমাবেশে অংশ নেওয়া জাগারা নামের এক প্রবীণ বৌদ্ধ ভিক্ষু বলেন, ‘আমি আপনাদের সেনাবাহিনীকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি। কারণ একমাত্র সেনাবাহিনী শক্তিশালী হলেই আমাদের সার্বভৌমত্ব রক্ষা হবে।

খবরে বলা হয়, রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতায় গত ২৫ আগস্টের পর ৬ লাখেরও বেশি রোহিঙ্গা সীমানা পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের দাবি, দেশটির পুলিশি চৌকিতে হামলার জবাব দিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মিয়ানমারের এই দাবি মানতে নারাজ। তারা এটিকে মানবতাবিরোধী এবং জাতিগত নিধন অভিযান হিসেবে অভিহিত করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

সেনাবাহিনীর বর্বরতার সমর্থনে মিয়ানমারে মিছিল-সমাবেশ

আপডেট সময় ১১:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭