ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী টাইগারদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার ছাড়াল সীমান্তে ‘পুশইন’ এর প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা না.গঞ্জে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলি, ৫ পুলিশ আহত গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার তিন মাস পরপর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতি আন্দোলনের

রাজাকারদের হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা আর আসবে না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আর কোনো দিন রাজাকারদের হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা দেয়া হবে না। জনগণের ভোটে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। তাই জনগণ আগামী নির্বাচনে উন্নয়নের পক্ষে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে। এই দেশের শাসন ক্ষমতা কোনোভাবেই রাজাকারদের হাতে যেতে দেয়া যাবে না।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের মাটিতে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প পথ নেই।আন্দোলনের হুমকি ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোনো হুমকি ধমকিতে ভয় পায় না।

একাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে জানিয়ে নাসিম বলেন, সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। নির্বাচন হবে বর্তমান সংবিধান অনুযায়ী হবে। শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত করতে পারবেন। কিন্তু নির্বাচন বন্ধ করতে পারবেন না।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, কে নির্বাচনে এল না এল তাতে কোনো যায় আসে না। এটা আমাদের দেখার বিষয় না। আওয়ামী লীগ নির্বাচন করবে এবং জনগণের ভোটে বিজয়ী হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজাকারদের হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা আর আসবে না: নাসিম

আপডেট সময় ১০:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭