ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিলং চেম্বার কয়্যারের কাহিনি নিয়ে ছবি বলিউডে

অাকাশ বিনোদন ডেস্ক:

ভেম্বরের শুরুতেই শিলংয়ে শুরু হবে চেরি ব্লজম উৎসব। তার আগেই রাজ্যবাসীর জন্য খুশির খবর এল। শিলংয়ের পয়লা নম্বর কয়্যার গোষ্ঠী ‘শিলং চেম্বার কয়্যার’-এর লড়াই নিয়ে ছবি তৈরি হবে বলিউডে। হিন্দি ছবি ‘ফেরারি কি সওয়ারি’, মরাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এর পরিচালক রাজেশ মাপুসকরের পরিচালনায় ছবিটি প্রযোজনা করবেন আশুতোষ গোয়ারিকর।

২০১৩ সালে রাজেশ প্রথম মুম্বইতে শিলং চেম্বার কয়্যারের গান শোনেন। তখন থেকেই তিনি বারবার কয়্যারের ম্যানেজার ড্যামন লিনডেম ও পরিচালক নেইল নোংকিনরির কাছে শিলং চেম্বার কয়্যারকে নিয়ে ছবি তৈরির অনুরোধ করে চলেছেন। কিন্তু প্রতিবারই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ড্যামন ও নেইল। পরে তাঁরা রাজেশকে শিলংয়ে আমন্ত্রণ জানান। শিলংয়ে বেশ কিছুদিন কাটিয়ে, সেখানকার সংস্কৃতি, জীবনযাপন, কয়্যারের শিল্পীদের লড়াই খুব কাছ থেকে দেখেন রাজেশ। ফিরে গিয়ে সেই কথা জানান বন্ধু আশুতোষকে। ছবি করতে রাজি হয়ে যান আশুতোষ। ফের ড্যামন ও নেইলের কাছে দরবার করেন তাঁরা। শেষ পর্যন্ত রাজি হন শিলং চেম্বার কয়্যারের কর্তারা। আগামী বছর থেকে শিলংয়েই ছবির শুটিং শুরু হবে। ঠিক হয়েছে কয়্যারে গায়ক-গায়িকাদের ভূমিকায় তাঁরা নিজেরাই অভিনয় করবেন। তবে নেইল নিজে অভিনয় করবেন না।

রাজেশ সাংবাদিকদের জানান, প্রথমে তিনি ভেবেছিলেন উত্তর-পূর্বের মানুষের সঙ্গে মূল ভূখণ্ডের বিচ্ছিন্নতা, দূরত্বকে মূল সুর করেই ছবিটি করবেন। কিন্তু এখন ছবির ভাবনা পুরোপুরি বদলে ফেলেছেন। ছবিটি তৈরি হবে কয়্যারের শিল্পীদের নিজেদের লড়াই, সাফল্য, সর্বভারতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা হওয়ার কাহিনি নিয়ে। সারা ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে এখন অনুষ্ঠান করে শিলং চেম্বার কয়্যার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিলং চেম্বার কয়্যারের কাহিনি নিয়ে ছবি বলিউডে

আপডেট সময় ০৮:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭