ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

খালেদা জিয়ার গাড়ির ধাক্কায় বিএনপি নেতা আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ির ধাক্কায় দলীয় এক নেতা আহত হয়েছেন। তিনি হলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মনির (৩৬)।

শাহজাহান মনিরকে প্রথমে চকরিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে চকরিয়া পৌরশহরের সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

খালেদা জিয়ার গাড়ির ধাক্কায় শাহজাহান মনির আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজি। তিনি প্রথম আলোকে বলেন, ‘ম্যাডামের গাড়ির ধাক্কায় শাহজাহান মনির পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।’

ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীরা বলেন, খালেদা জিয়ার কক্সবাজার যাওয়া উপলক্ষে চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিএনপির নেতা-কর্মীরা দুপরের পর থেকে অবস্থান নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি চকরিয়া পৌরশহর অতিক্রম করছিলেন। এ সময় খালেদা জিয়ার গাড়িবহর ধীরে ধীরে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন। বিএনপি নেতা শাহজাহান মনির এ সময় খালেদা জিয়ার গাড়ির সামনে হাঁটছিলেন। তাঁর গাড়িটি একটু গতিতে চললে শাহজাহান মনিরের গায়ে গাড়ির ধাক্কা লাগে। এতে তিনি আহত হয়ে রাস্তার পাশে পড়ে যান। পরে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন বলেন, শাহজাহান মনির বাম পায়ে আঘাত পেয়েছেন। তাঁর পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার গাড়ির ধাক্কায় বিএনপি নেতা আহত

আপডেট সময় ১০:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭