ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ষড়যন্ত্র করে বিএনপি নেত্রী এ নির্বাচন থামাতে পারবেন না: খালিদ মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপি নেত্রী খালেদা জিয়া আপনি এ নির্বাচন থামাতে পারবেন না। রোববার দিনাজপুরের বিরল উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা এবং পুনর্বাসনের আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গাদেরকে দেখতে যাওয়াটা মানবিক কর্মকাণ্ড নয়; এটা রাজনৈতিক কর্মকাণ্ড। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য রোহিঙ্গাদের উসকানি দিতে গাড়িবহর নিয়ে তিনি চট্টগ্রামে যাচ্ছেন। এছাড়া যে রাস্তায় বাসে আগুন দিয়ে ১৫০ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, গাছ-গাছালি কেটে ফেলে দিয়েছিল, সড়কপথ নষ্ট করেছিল, সেই রাস্তা দিয়েই নির্লজ্জের মতো খালেদা জিয়া মার্চ করে চট্টগ্রাম গেলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত বিদেশে তহবিল গঠন করছে। তারা সেই তহবিল বাংলাদেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কাজে লাগাবে। বিডিআর বিদ্রোহ দিয়ে খালেদা জিয়া সরকার টলাতে পারেননি, শত চেষ্টা করেও ১৫ আগস্টের খুনিদের খালেদা জিয়া বাঁচাতে পারেননি। একাত্তরের যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারেননি। ৫ জানুয়ারির সাংবিধানিক ভোট ঠেকাতে পারেননি। আগামী নির্বাচনও খালেদা জিয়া ঠেকাতে পারবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ষড়যন্ত্র করে বিএনপি নেত্রী এ নির্বাচন থামাতে পারবেন না: খালিদ মাহমুদ

আপডেট সময় ০৯:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭