ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সত্যকে অস্বীকার করাও অপরাধ: ফখরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্যকে অস্বীকার করাও অপরাধ। যারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে তারা চিহ্নিত। তাদের নাম-ছবি গণমাধমে চলে এসেছে। রোববার সকালে চট্টগ্রামে মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী। তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা উচিত ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীদের লালন করছে এটাই প্রমাণিত।

তিনি আরো বলেন, বিএনপি প্রধানকে নিরাপত্তা দেওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। হামলার ঘটনার পর আমরা পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি। তিনি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া তিনি যখন বের হন তখন মানুষ স্বতস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে। যা গতকাল আপনারা দেখেছেন। ক্যারিসমাটিক লিডারদের ক্ষেত্রে এমন হবেই। তিনি আজ পর্যন্ত নির্বাচনে কোনো আসনে হারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সত্যকে অস্বীকার করাও অপরাধ: ফখরুল

আপডেট সময় ০২:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭