ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

বিএনপিই নিজেরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নিজেরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক , সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজন তার গাড়িবহরে হামলা করেছে। ওই হামলায় বিএনপিসহ সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ কেন সাংবাদিকদের গাড়িতে হামলা করতে যাবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে জনতার ঢল নামেনি। তাই এ রকম একটি ঘটনার দরকার ছিল বড় সংবাদ হওয়ার জন্য। তারা নিজেরাই নিজেদের গাড়িতে হামলা চালিয়েছে। আওয়ামী লীগ সেক্রেটারি বলেন, চট্টগ্রামে রোহিঙ্গাদের ত্রাণ সাহায্য না নিয়ে খালেদা জিয়া শো ডাউন করতে গেছেন।

শনিবার সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে দফায় দফায় হামলা হয়। দলটির অভিযোগ- ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে তার গাড়িবহর আটকে দেয়ার চেষ্টা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররা। তারা পথে পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়।

এ সময় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হন। এ ছাড়া অর্ধশত গাড়ি ভাঙচুর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান

বিএনপিই নিজেরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে: কাদের

আপডেট সময় ১২:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭