ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা পাতানো নাটক: আওয়ামী লীগ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনাটিকে পাতানো নাটক ও ষড়যন্ত্র হিসেবে দাবি করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ দাবি জানিয়ে বলেন, খালেদা জিয়ার এই সফর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও লোক দেখানো। বিএনপির মাঠে নামার পূর্ব-পরিকল্পনারই অংশ এই সফর। হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের কেউই জড়িত নন। তবে এর সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে আজ রবিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে জানা গেছে। আওয়ামী লীগের নেতারা আরো বলেন, বিএনপি সব সময় মিথ্যাচার করে। ত্রাণ বিতরণের নামে হারানো জনপ্রিয়তা ফিরে পেতেই হামলার পাতানো নাটক সাজিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র মাহবুব-উল-আলম হানিফ গতকাল রাতে জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এর আগে ফেনী থেকে নির্বাচন করেছেন। তার বিরুদ্ধে বিএনপির ক্ষোভ থাকাটা স্বাভাবিক। তার টেলিভিশন ডিবিসির গাড়িতে হামলা বিএনপি নেতাকর্মীরা চালাতে পারে-এটা অনেকের আশঙ্কা। হানিফ বলেন, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকার খবর আমাদের কাছে নেই।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া উদ্দেশ্য-প্রণোদিত ঘটনা ঘটানোর জন্যই এতদিন পরে ত্রাণ দিতে কক্সবাজার যাচ্ছেন। আলোচনায় আসার জন্যই পাতানো হামলার ঘটনা ঘটিয়েছে বিএনপি।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিশৃঙ্খলায় ‘উসকানি’ দিতেই সড়কপথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার যাচ্ছেন। তিনি বলেন, উনি যদি সড়কপথে চট্টগ্রাম যেতে পারেন, সড়কপথে কক্সবাজার যেতে পারেন তাহলে তিনি নিশ্চয় অসুস্থ নন। অসুস্থতার ভান করেছেন। তার আসল উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের অংশ হিসেবে।’ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘খালেদা জিয়া তিন মাস যুক্তরাজ্যে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা করেছেন। তারাই ধারাবাহিকতায় তিনি দেশে ফিরে রাজনৈতিক কোনও ইস্যু না পেয়ে রোহিঙ্গা ইস্যু ধরে কৃত্রিম সংকট তৈরি করতে চান।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা পাতানো নাটক: আওয়ামী লীগ

আপডেট সময় ১২:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭