ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে: রমেশ চন্দ্র সেন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি দেশের কোন উন্নয়ন করতে পারেনি। তারা দুর্নীতির উন্নয়ন করেছে আর সন্ত্রাসের মদদ দিয়েছে। তাই সন্ত্রাস সৃষ্টিকারীদের আর বাংলার মানুষ ভোট দেবে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগ সরকার ছাড়া কোন বিকল্প নেই।

শুক্রবার বিকালে সদর উপজেলার আউলিয়াপুড় ইউনিয়নের কচুবাড়ী হাটপাড়ায় বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে নতুন সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিদ্যুৎ সংযোগের ফলে আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী হাটপাড়ায় গ্রামের ১২৪টি আবাসিক ও ২টি দাতব্য প্রতিষ্ঠানে আলোর মুখ দেখতে পেল।

রমেশ চন্দ্র সেন আরো বলেন, আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়ন হয় বলেই দেশের মানুষ বার বার নৌকায় ভোট দেয়। তাই বাংলাদেশের উন্নয়ন করতে আবারও সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় আউলিয়াপুর ইউনিয়নে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনছের আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ: লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, উপজেলা আ: লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, আউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর-এ-এলম ছিদ্দিকি প্রমূখ।

এর আগে সকালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর ও ডারাপাড়ায় গ্রামে ৯৬টি আবাসিক ও ২টি দাতব্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে ৫০ লাখ ১৩ হাজার ৬০০ টাকা ব্যয় ঐ দুইটি ইউনিয়নের ২২০টি আবাসিক ও ৪টি দাতব্য প্রতিষ্ঠানে নতুন সংযোগ দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে: রমেশ চন্দ্র সেন

আপডেট সময় ১২:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭