ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বছরে একটির বেশি সিনেমায় অভিনয় করবেন না কারিনা

অাকাশ বিনোদন ডেস্ক:

ক্যামেরার সামনে ব্যস্ততা কমিয়ে ফেলেছেন কারিনা কাপুর খান। বলিউডের এই তারকার চলতি সময়ে ব্যস্ততা চলছে তার পরিবার নিয়ে। কারণ ছেলে তৈমুর আলী খানকে নিয়ে এখন পুরোদমে ব্যস্ত তিনি।

এই ঘোষণা দিয়েছেন বছরের শুরুতেই। কিন্তু এ সময়ে এসে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিলেন। তিনি নতুন কোনো ছবিতে আপাতত চুক্তিবদ্ধ হচ্ছেন না। আগামীবছরের মার্চের আগে নাকি নতুন কোনো কাজ শুরু করবেন না কারিনা।

এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘তৈমুরকে সময় দেওয়া জরুরি। তাই আপাতত কিছুদিন পর্দার বাইরে থাকতে চাই। এরমধ্যে অনেক সিনেমার প্রস্তাবই এসেছিল, কিন্তু না করে দিয়েছি। বলেছি আগামী বছরের মার্চ থেকে আবার কাজ শুরু করবো। তবে এরমধ্যে নিজের মধ্যে যতটুকু পরিবর্তন আনা দরকার তা আনবো।

ডিসেম্বরে তৈমুরের প্রথম জন্মদিন। এরইমধ্যে সেলিব্রেটি বনে যাওয়া তৈমুরের প্রথম জন্মদিনটা বেশ ঘটা করে করার ইচ্ছে আছে কারিনা কাপুর ও সাইফ আলী খানের। জন্মদিনে তৈমুরের সঙ্গে একটু বেশি সময় কাটাতে চাইছেন তিনি। তাই আপাতত নতুন কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না কারিনা। বর্তমানে তিনি ব্যস্ত আছেন শশাঙ্ক ঘোষের ‘ভিরে দি ওয়েডিং’ ছবির শুটিং নিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বছরে একটির বেশি সিনেমায় অভিনয় করবেন না কারিনা

আপডেট সময় ১২:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭