ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুযোগ পেলে বিএনপি দেশের সবকিছুই শেষ করে দেবে: মেনন

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিএনপি-জামায়াত আরেকবার সুযোগ পেলে দেশের সবকিছুই শেষ করে দেবে। এছাড়া সময় এলে ছোবল মারবে। এজন্য এখন তারা মাঠে নেমেছে, সংগঠন গোছাচ্ছে। শুক্রবার তোপখানা রোডের ফেনী সমিতি মিলনায়তনে এগার জেলা কমিটির দিনভর প্রশিক্ষণ কর্মসূচিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে নেতারা ফাঁসিতে ঝুলেছে, তারপরও জামায়াতের বিষ কমেনি। বিএনপির ঘাড়ে চড়ে তারা আগামী নির্বাচনে উতরে যেতে চায়। এছাড়া বিএনপি-জামায়াতের এই অশুভ আঁতাতের বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে অতীতের চাইতেও বেশি সতর্ক থাকতে হবে। কারণ একবার ঘটি উল্টে দিতে পারলে সকল প্রকার প্রগতিশীলতার চিহ্ন মুছে ফেলবে।

তিনি আরো বলেন, সামনে নির্বাচন। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐক্যের ধারাবাহিকতা রক্ষার জন্য ওয়ার্কার্স পার্টি একুশ দফা কর্মসূচি হাতে নিয়েছে। পার্টি কর্মীদের এ ব্যাপারে আরও গভীরভাবে প্রশিক্ষণ নিতে হবে। জনগণের মধ্যে সর্বপ্রকার উপায়ে ওই কর্মসূচিকে ছড়িয়ে দিতে হবে।

এছাড়া বিএনপি’র নির্বাচন কমিশনের সংলাপের বক্তব্যই আগামী দিনে তারা কী করতে চলেছে তার ইঙ্গিত দেয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াও দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে কেঁদে-কেটে জনগণের সহানুভূতি আদায় করতে চাচ্ছেন। বিএনপি নেতাদের ভাবখানই এমন যে ‘তিনবার’ প্রধানমন্ত্রী ছিলেন বলে তার বিচার করা যাবে না।

মন্ত্রী বলেন, এই বিচারহীনতার সংস্কৃতিই এ ধরনের রাজনৈতিক নেতৃত্বকে দুর্নীতিবাজ ও কর্তৃত্বপরায়ণ করে তুলতে সাহায্য করছে। এসব বিচারকাজকে দীর্ঘায়িত করার যে কৌশল তারা নিয়েছে সেটাই প্রমাণ করে যে তারা অপরাধ আড়াল করতে চায়। এই সংস্কৃতির অবসান ঘটাতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুযোগ পেলে বিএনপি দেশের সবকিছুই শেষ করে দেবে: মেনন

আপডেট সময় ০৯:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭