ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে নিউজ শেয়ারে গুনতে হবে অর্থ

অাকাশ আইসিটি ডেস্ক:

বিনা পয়সায় কোনো কিছু সরাসরি আর প্রচার করবে না ফেসবুক। যারা ফেসবুকে পেজ তৈরি করে বিভিন্ন নিউজ প্রচার করেন, সেসব প্রকাশকের জন্য নিউজফিডের সুবিধা রাখছে না ফেসবুক কর্তৃপক্ষ। অর্থাৎ মূল্য পরিশোধ বা খরচ করলে পেজে পোস্ট করা স্টোরি ব্যবহারকারীদের নিউজফিডে দেখাবে না তারা। ইতোমধ্যে পেজ পাবলিশার বা প্রকাশকদের পোস্ট ছয়টি দেশের নিউজফিডে দেখানো বন্ধ করে দিয়েছে ফেসবুক। এটিকে আপাতত পরীক্ষামূলক বলছেন ফেসবুকের কর্মকর্তারা।

সম্প্রতি ফেসবুক ‘এক্সপ্লোর ফিড’ নামের নতুন একটি ফিচার চালু করেছে। এতে পরীক্ষামূলকভাবে প্রকাশক ও প্রতিষ্ঠানের কাছ থেকে আসা কনটেন্ট মূল ফিড থেকে সরিয়ে ফেলছে ফেসবুক। এসব পোস্ট পৃথকভাবে এক্সপ্লোর ফিডে থাকবে। তবে এক্সপ্লোর ফিডগুলো নিউজফিডে দেখাবে না। এক্সপ্লোর ফিডের লক্ষ্য হচ্ছে নতুন কনটেন্ট পোস্ট ব্যবহারকারীকে দেখানো।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের দুটি ফিড দেখানো হবে। একটিতে পরিবার, বন্ধু-বান্ধব ও অন্যটিতে প্রতিষ্ঠান ও প্রকাশকদের। শ্রীলঙ্কা, বলিভিয়া, স্লোভাকিয়া, সার্বিয়া, গুয়াতেমালা ও কম্বোডিয়াতে পরীক্ষামূলকভাবে এটি চালু হচ্ছে। তবে এখনই বৈশ্বিকভাবে এটি চালু করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ফেসবুক।

ফেসবুকের প্রতিশ্রুতি সত্ত্বেও ফেসবুকের ওপর নির্ভরশীল অনেক প্রতিষ্ঠান আতঙ্কে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পেজের বিভিন্ন স্টোরি মূল ফিড থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বড় ধরনের পরিবর্তন। পেজ পোস্টগুলো এক্সপ্লোর ফিডে সরিয়ে দেওয়ায় প্রকাশকদের পোস্টের ‘অর্গানিক রিচ’ দুই তৃতীয়াংশ কমে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে নিউজ শেয়ারে গুনতে হবে অর্থ

আপডেট সময় ০৩:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭