ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপহরণ ও মামলা বন্ধে রাজপথে নামতে হবে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

মামলা-হামলা ও নির্যাতন-নিপীড়ন বন্ধে নেতাকর্মীদের রাজপথে নামার বিকল্প নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে আজকে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। রাজনীতিকে আজকে বিরাজনীতিকরণ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা চলছে। এগুলো চেয়ে চেয়ে দেখলে হবে না। এর বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হবে।’

রিজভী বলেন , এসবের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা হতে পারে। আজকে একটার পর একটা বেআইনি কাজ করছেন তিনি। অথচ তিনি রাজসিংহাসনে বসে আছেন। আর যারা ন্যায়, গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতার পক্ষে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব মামলায় প্রতি সপ্তাহে তাদের আদালতে হাজিরা দিতে হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বক্তব্য দেন।

দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, দলের কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, আমিরুজ্জামান খান শিমুল, অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সহসভাপতি আবদুল খালেক, ছাত্রদলের আসাদুজ্জামান আসাদ, নাহিদুল ইসলাম সুহাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপহরণ ও মামলা বন্ধে রাজপথে নামতে হবে: রিজভী

আপডেট সময় ১০:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭