ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

সালমানের নতুন ছবি নাম ভারত

অাকাশ বিনোদন ডেস্ক:

ঈদ মানেই সালমানের ছবি। কয়েক বছর ধরে বলিউডে ঈদে ছবির বাজার দখলে রেখেছেন সালমান খান। বরাবরই ঈদে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ছবিগুলো বক্স অফিস কাঁপিয়ে দেয়। শুধু ব্যতিক্রম হয়েছে এবারের ঈদে; ‘টিউবলাইট’ ছবিটি তেমন সাড়া জাগাতে পারেনি। এ ব্যর্থতার কারণে বেশ কিছু পরিবেশককে সালমান খান অর্থ ফেরতও দিয়েছেন।

জানা যাচ্ছে, ২০১৯ সালে ঈদও আগাম বুকিং দিয়েছেন সালমান খান। পিটিআইর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘ভারত’ নামে ছবিটি পরিচালনা করবেন ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত পরিচালক আলী আব্বাস জাফর। আসছে বছরের ২২ ডিসেম্বর শেষের ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।

‘ভারত’ চলচ্চিত্রটি প্রযোজনা করবেন সালমানে ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। অতুল বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘ওড টু মাই ফাদার’ চলচ্চিত্র প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়েই নির্মিত হবে ‘ভারত’।

২০১৮ সালে এপ্রিলে আবুধাবি, স্পেন এবং ভারতে শুটিং শুরু হবে ‘ভারত’ ছবিটির।

পিটিআইকে অতুল অগ্নিহোত্রী বলেন, ‘আমরা সকল বাধা পেরিয়ে “ভারত”-এর জন্য সত্ত্ব ও মালিকানা পেয়েছি।” তিনি আরো বলেন, সালমানের জন্য এই ছবির চরিত্রটি দারুণ মানাবে। অতুল বলেন, ‘আমি খুব সতর্ক, সালমানের দর্শকরা কী চায় তা নিয়ে।’ তিনি বলেন, ঈদে প্রযোজকরা ছবি মুক্তি দিতে পছন্দ করেন। তিন মাসের মধ্যে অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

সালমানের নতুন ছবি নাম ভারত

আপডেট সময় ০৯:৩১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭