ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

ইমরান এইচ সরকারকে গ্রেপ্তারে আবার পরোয়ানা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে করা মামলায় গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছাবিদুল ইসলাম এই পরোয়ানা জারি করেন।

ইমরান এইচ সরকারের আইনজীবী নোমান হোসেন জানান, এ মামলায় আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ইমরান আজ আদালতে হাজির না হওয়ায় বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নোমান আরো জানান, গত ২০ সেপ্টেম্বর একই আদালত ইমরানের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তী সময়ে ইমরান আদালতে হাজির হয়ে জামিন নেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যান গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়। এ ঘটনায় মানহানি হয়েছে অভিযোগ করে গত ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।

গত ১৬ জুলাই ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন ইমরান ও সনাতন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ইমরান এইচ সরকারকে গ্রেপ্তারে আবার পরোয়ানা

আপডেট সময় ০২:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭