ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর সমর্থনে এম কে আনোয়ার সহনীয় ভূমিকা পালন করেন: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

“আমরা যখন ছাত্র আন্দোলন করি তখন তিনি (এম কে আনোয়ার) জেলা প্রশাসক ছিলেন, বঙ্গবন্ধুর সমর্থনে যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনে তিনি সহনীয় ভূমিকা পালন করেন।”

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের তৃতীয় জানাজা শেষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এভাবে স্মৃতিচারণ করেন।

তোফায়েল আহমদ বলেন, বিরোধী দলে অবস্থানকালেও তার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। বিএনপির জ্যেষ্ঠ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন আওযামী লীগের এই নেতা।

জানাজায় আরো উপস্থিত ছিলেন, বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ নেতাকর্মী ও আত্মীয়স্বজন।

জানাজা শেষে তার (এম কে আনোয়ার) লাশ বারডেমের হিমঘরে রাখা হয়। বুধবার লাশ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে, কুমিল্লার তিতাসে বাদ জোহর চতুর্থ জানাজা এবং হোমনায় বাদ আসর পঞ্চম জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এমকে আনোয়ার। সকাল ১০ টায় প্রথম জানাজা কাটাবন, দুপুর ১২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এম কে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১ জানুয়ারি ১৯৩৩ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ-পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি হতে অবসর গ্রহণের পর রাজনীতিতে জড়িয়ে তিনি পরবর্তীতে ৫ বার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর সমর্থনে এম কে আনোয়ার সহনীয় ভূমিকা পালন করেন: তোফায়েল

আপডেট সময় ১০:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭