ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বৈঠকে বসেছেন বাংলাদেশ-মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তারা

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাজধানী নেইপিদোর হরিজন লেকভিউ রিসোর্টে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বাংলাদেশ ও মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসেছেন। চলবে বেলা ১২টা পর্যন্ত। এরপর বেলা ২টা-৪টা পর্যন্ত সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে দুই দেশের ‘সিকিউরিটি অ্যান্ড ল ইনফোর্সমেন্ট’ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।

জ্যেষ্ঠ কর্মকতাদের (সিনিয়র অফিসিয়ালস) বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের স্বরাষ্ট্র সচিব ইউ টিন মায়েন্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু এ তথ্য জানিয়েছেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার (২৩ অক্টোবর) বিকালে মিয়ানমারে পৌঁছান। তার সঙ্গে আছে ১২ সদস্যের প্রতিনিধি দল। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নেইপিদো বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মেজর জেনারেল অং সয়ি।

মন্ত্রণালয় সূত্র জানায়, ‌স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব ছাড়াও বিজিবি প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, পুলিশ প্রধান, কোস্টগার্ড প্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ১২ সদস্যের প্রতিনিধি দল রয়েছে।

মিয়ানমার যাওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছিলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি হবে প্রধান আলোচ্য।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৈঠকে বসেছেন বাংলাদেশ-মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তারা

আপডেট সময় ০১:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭