ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাত ১২টার পর থেকেই ইন্টারনেটের গতি কমেছে

অাকাশ আইসিটি ডেস্ক:

দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৪) মেরামতের জন্য আজ সোমবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য বন্ধ থাকবে। ব্যান্ডউইথের ঘাটতির কারণে ইন্টারনেটের গতি রাত ১২ টার পর থেকেই সারাদেশে কম লক্ষ করা যাচ্ছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে মেরামত কাজ একদিন পেছানো হয়েছে। এটি সোমবার দিবাগত রাত থেকে শুরু হবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করার চেষ্টা করা হবে।

বিএসসিসিএলের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি চালু হওয়া দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) ও ভারত থেকে আমদানি করা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের দৈনিক চাহিদা ৪৫০ জিবিপিএস (গিগাবাইট প্রতি সেকেন্ড)। এর মধ্যে প্রথম সাবমেরিন ক্যাবল থেকে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যায়। বাকি ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ ভারত থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়।

বিএসসিসিএল এখন পর্যন্ত দুবার প্রথম সাবমেরিন কেবলের মেরামত কাজের তারিখ পিছিয়েছে। এর আগে প্রথম ২২ সেপ্টেম্বর থেকে মেরামত শুরু করার কথা থাকলেও পরে আরেক দফা সময় বদল করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিএসসিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাত ১২টার পর থেকেই ইন্টারনেটের গতি কমেছে

আপডেট সময় ০১:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭