ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইউনেসকোর পুরস্কার পেল বাংলাদেশি অণুজীববিজ্ঞানী

অাকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশের বিশিষ্ট অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. সমির সাহা জাতিসংঘের বিজ্ঞান ও ঐতিহ্য বিষয়ক সংস্থা ইউনেসকোর সম্মানজনক কার্লস জে ফিনলে পুরস্কার পেয়েছেন। পাকিস্তানের আরেক অণুজীববিজ্ঞানী শাহিদা হাসিনার সঙ্গে যৌথভাবে তিনি এ বছর পুরস্কৃত হয়েছেন।

কিউবা সরকারের উদ্যোগে ১৯৭৭ সালে কার্লস জে ফিনলে পুরস্কার চালু করে ইউনেস্কো। গবেষণার মাধ্যমে অণুজীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।

জানা গেছে, ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলোর ৩৯তম সাধারণ বৈঠকে আগামী ৬ নভেম্বর এই দুই অণুজীববিজ্ঞানীর কাছে পুরস্কার হস্তান্তর করা হবে। ১৯৫টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আগামী ৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ইউনেস্কোর বৈঠক চলবে।

সমির সাহা ঢাকার শিশু হাসপাতালের অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও নিউমোকক্কাল এওয়ার্নেস কাউন্সিল অব এক্সপার্টসের সদস্য। শিশুস্বাস্থ্যে মারাত্মক প্রভাব রয়েছে এমন ব্যাক্টেরিয়াজনিত রোগ নিউমোনিয়া ও মেনিনজাইটিসের টিকাদান কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এ বছরই আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন ড সমির সাহা। ক্ললিনিক্যাল মাইক্রোবায়োলজি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি এ বছরই তাকে সম্মানিত করেছে। ড. সাহা কোয়ালিশন এগেইনস্ট টাইফয়েডের (সিএটি) স্টিয়ারিং কমিটিরও প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

ইউনেসকোর পুরস্কার পেল বাংলাদেশি অণুজীববিজ্ঞানী

আপডেট সময় ০৭:০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭