ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মিয়ানমার পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমার পৌঁছেছে। দেশটির সরকারের আমন্ত্রণে সোমবার বিকেলে তারা ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছান। এসময় তাদের স্বাগত জানান ডেপুটি মিনিস্টার অব হোম অ্যাফেয়ার্স অব মিয়ানমার মেজর জেনারেল আং সু। বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানিয়েছেন।

গত ১২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী এই সফর প্রসঙ্গে বলেছিলেন, আমাদের অমীমাংসিত কিছু এজেন্ডা ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। মূল যে এজেন্ডা যেটার জন্য আমরা যাচ্ছি। সেটা হলো আমাদের দেশে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়া। কত তাড়াতাড়ি তাদের (রোহিঙ্গা) আমাদের দেশ থেকে নেয়া হবে সেটাই থাকবে আমাদের মূল এজেন্ডা। তাদের (মিয়ানমার সরকার) প্রতি আহ্বান থাকবে, তারা এমন পরিবেশ নিশ্চিত করবেন যাতে রোহিঙ্গারা নিজেদের আবাস ত্যাগ করে আমাদের এখানে আর না আসে।

মন্ত্রী বলেছিলেন, আমরা আশা করছি এ সফরের মাধ্যমে অবস্থার উন্নতি হবে। তারা (রোহিঙ্গারা) যাতে না আসে এজন্য একটা পদক্ষেপ মিয়ানমার সরকারকে নেয়ার জন্য অনুরোধ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিয়ানমার পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭