ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি চায় না বাইরে থেকে এসে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিক: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল চায় না বাইরে থেকে এসে কেউ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিক। তার মতে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, লড়াই করেছে। তারাই জেগে ওঠে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত অলি আহাদ ও চাষী নজরুল ইসলাম স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে গণসাংস্কৃতিক দল।

মির্জা ফখরুল বলেন, বিশ্ববাসীর কাছে বলতে চাই- বাংলাদেশে গণতন্ত্র নেই। বাংলাদেশে মুখোশপরা গণতন্ত্রের লেবাস আছে। অতীতে বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং বুকের রক্ত দিয়েছে এই গণতন্ত্রের জন্য। কেউ দয়া করে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেবে না উল্লেখ করে সংগ্রাম করেই গণতন্ত্র কায়েম করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও আপসহীন থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৮ অক্টোবর যারা বিমানবন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনা দিতে গিয়েছিলেন, তারা শুধু দলেরই নেতাকর্মী নন, তাদের মধ্যে সাধারণ জনগণও ছিল। তিনি বলেন, দেশের মানুষ মনে করে খালেদা জিয়াই গণতেন্ত্রর প্রতীক। তিনিই এ দেশের মানুষকে মুক্তি দিতে পারবেন। তাই আগামী দিনে খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

সমাজে পরিবর্তন অনেক কষ্টের কাজ উল্লেখ করে এ জন্য তরুণদের জেগে ওঠার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সবাই জেগে ওঠুক, নিজের অধিকার আদায় করে নিক। আয়োজক সংগঠনের সভাপতি এম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি চায় না বাইরে থেকে এসে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিক: ফখরুল

আপডেট সময় ০৪:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭