ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অাকাশ নিউজ ডেস্ক:

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগ গঠনের (চার্জশিট) ধার্য দিনে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু।

রবিবার আদালতে সানির বিরুদ্ধে নাসরিন আক্তারের যৌতুকের জন্য নির্যাতনের মামলার অভিযোগ (চার্জশিট) গঠন করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন আক্তারের সঙ্গে সানির পাঁচ লাখ এক টাকার দেনমোহরানায় বিয়ে হয়। বিয়ের পর থেকে ২০১৫ সালের ২৯ জুলাই ক্রিকেটার সানি ২০ লাখ টাকা যৌতুকের দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে শারীরিক নির্যাতন করা হয়।

২০১৬ সালের ২৩ ডিসেম্বর নাসরিন তাকে ঘরে তুলে নেয়ার আবেদন করলে সানি যৌতুকের টাকার জন্য ফের চাপ দিতে থাকেন। সর্বশেষ ২০১৭ সালের ১৯ জানুয়ারি বাদীর কাছে ২০ লাখ টাকা যৌতুকের টাকা দাবি করেন সানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০৪:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭