ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অজুহাত দাঁড় করাতে চান না মাশরাফি

File photo

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা নিয়ে টাইগার সমর্থকদের মনে দারুণ একটা আশা ছিল। দক্ষিণ আফ্রিকায় অন্তত একটি ওয়ানডে জয়ের আশা করছিলেন তারা। তবে ভক্তদের হতাশ করলেন মাশরাফিরা। তিনটি ওয়ানডেতেই প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে জয়ের আশা করছেন অধিনায়ক মাশরাফি। তবে ওয়ানডে সিরিজ হারের কারণে কোনো অজুহাত দাঁড় করাতে চান না তিনি।

ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘এই সিরিজে আমরা অনেক কিছু শিখেছি। আশা করছি টি-টোয়েন্টি সিরিজে সেগুলো কাজে লাগানো যাবে।’ মাশরাফি আশা করছেন টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে পারবে টাইগাররা।

শেষ ওয়ানডেতে মাত্র ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সেই একই উইকেটে টাইগার বোলারদের পিটিয়ে ৩৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। হারের কারণে তাই উইকেটকে দোষারোপ করতে রাজি নন টাইগার দলপতি। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আমরা ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো করতে পারিনি। এই উইকেটে অজুহাত দাঁড় করানোর উপায় নেই।’

শেষ ম্যাচে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান ছিলেন না। এই কারণেও বাংলাদেশ দলও ছন্নছাড়া পারফরম্যান্স করেছে বাংলাদেশ। তবে হারের জন্য তামিম ও মুস্তাফিজের অনুপুস্থিতিকে কারণ হিসেবে মানতে নারাজ অধিনায়ক। তিনি বলেন, ‘মুস্তাফিজ ও তামিম আমাদের প্রধান অস্ত্র। তাদের না থাকাটা কষ্টকর। তবে এটা হারের কারণ হতে পারে না। বাকিরাও অনেক ভালো। তবে এই সিরিজে কেউই ভালো খেলতে পারেনি। সৌম্যের খারাপ সময় যাচ্ছে। সাকিব ভালো খেলছিল তাকে কেউ সঙ্গ দিতে পারেনি।’

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেন টাইগার দলপতি। তিনি বলেন, এই সিরিজ থেকে শিক্ষা নিতে হবে আমাদের। টি-টোয়েন্টি সিরিজে যাতে এই ভুলগুলো না হয় সেটা চেষ্টা করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অজুহাত দাঁড় করাতে চান না মাশরাফি

আপডেট সময় ০১:৪৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭