ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ ৬ পদে নিয়োগ

অাকাশ জাতীয় ডেস্ক:

সুপ্রিম কোর্ট প্রশাসনের ১০ কর্মকর্তাকে বদলির পর নতুন শীর্ষ ছয় কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমকে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুহুল আমিন এবং চট্রগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার, মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা এবং চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবদুর রহমানকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের বদলি করা ৯ কর্মকর্তাকে ২২ অক্টোবর কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ৯ জনকে বদলিকৃত স্থানে যোগদান সংক্রান্ত নির্দেশ দিয়ে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়। গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়। সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে আইন মন্ত্রণালয় তাদের অন্যত্র বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার যাবিদ হোসাইনকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরূণাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা ইসমাঈল হোসেনকে বরগুনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ ৬ পদে নিয়োগ

আপডেট সময় ১০:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭