ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় আরও একজন আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় ফয়সাল আহমেদ পাপ্পু (২১) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর দেওয়ানহাট দুই নম্বর গেইট থেকে তাকে আটক করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। পাপ্পু সুদীপ্তের মূল খুনিদের একজন বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করলো।

রহুল আমিন বলেন, পাপ্পু লোহার পাইপ দিয়ে সুদীপ্তের মাথায় আঘাত করেছিল আমাদের কাছে তথ্য ছিল। আজ রাত সাড়ে ১০টার দিকে তাকে অাটক করা হয়েছে। রবিবার তাকে আদালতে হাজির করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার তথ্যের ভিত্তিতে যেই লোহার পাইপ দিয়ে সুদীপ্তকে মারা হয় ওই পাইপটি নগরীর তিন পোলের মাথা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গত ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্ত বিশ্বাসকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র অনুসারি হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। সিটি কলেজকেন্দ্রিক ছাত্রলীগের মধ্যকার বিভেদ নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

এ ঘটনায় গত ১৩ অক্টোবর রাতে নগরীর বড়পুল এলাকার একটি বাস স্টেশন থেকে মোক্তার হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৭ অক্টোবর রাতে নগরীর বাঘঘোনা এলাকা থেকে খায়ের ও বাবুকে নামে আরও দুইজনকে আটক করা হয়। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় আরও একজন আটক

আপডেট সময় ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭