যুক্তরাজ্যের কেন্ট ক্যান্টারবেরি ক্রাউন কোর্ট সম্প্রতি মানব পাচারের সঙ্গে জড়িত ২১ জনকে কঠোর সাজা প্রদান করেছে। দণ্ডপ্রাপ্তরা সবাই পূর্ব লন্ডন এবং টাওয়ার হ্যামলেটস কেন্দ্রিক একটি অপরাধী চক্রের সদস্য হিসেবে পরিচিত। দীর্ঘ তদন্তের পর ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এই চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযোগগুলো আদালতে উপস্থাপন করে, যা বিস্তারিত যাচাই-বাছাই শেষে আদালত এই রায় ঘোষণা করেন। ফ্রান্সে অবৈধভাবে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশিসহ ২১ মানবপাচারকারীকে কঠোর সাজা দিয়েছে ইংল্যান্ডের কেন্ট ক্যান্টারবেরি ক্রাউন কোর্ট।
আদালতের রায়ে অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত ২৬ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি সুহেল আহমেদকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ট্যাক্সিচালক মো. আলী হোসেন ও সৈয়দ আহমেদকে ৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশিষ্ট অপরাধীদের সাজা ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। এনসিএ-এর তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ৪৪ বছর বয়সী সুহেল আহমেদের নেতৃত্বে এই চক্রটি মাথাপিছু ১,৪০০ পাউন্ডের বিনিময়ে যুক্তরাজ্যে বসবাসরত ব্যক্তিদের ইউরোপীয় ইউনিয়নের ভিসা জালিয়াতি করে ফ্রান্সে পাচার করত।
তদন্তে বেরিয়ে আসে যে, চক্রটি লন্ডন থেকে মিনিক্যাব ও ট্যাক্সিতে করে লোকজনকে কেন্টে নিয়ে যেত। এরপর রোমানিয়ান দালালদের সহায়তায় লরিচালকদের ঘুষ দিয়ে তাদের সীমান্ত পার করা হতো। ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তা জন টার্নার জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে এই আন্তর্জাতিক পাচারকারী চক্রটিকে সমূলে নির্মূল করা সম্ভব হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























