ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়ার কন্যা মেহরোজ নূর সানাহ হামে আক্রান্ত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান অভিনেত্রী নিজেই। সানাহর শারীরিক অবস্থা নিয়ে নাদিয়া বলেন, তার মেয়ে বেশ অসুস্থ এবং হাম পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে প্রচণ্ড সর্দি ও জ্বরের সঙ্গে লড়াই করছে সে এবং যথাযথ চিকিৎসা চলছে।
বাচ্চাদের নিরাপত্তার বিষয়ে সতর্কবার্তা দিয়ে নাদিয়া বলেন, সব অভিভাবককে নিজেদের সন্তানদের প্রতি অধিক যত্নশীল ও সচেতন থাকতে হবে। সানাহর দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শিশুটির দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানাচ্ছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান সময়ে হামের প্রকোপ বাড়ায় শিশুরা ঝুঁকির মুখে পড়ছে। যদিও সব বয়সের মানুষই হামে আক্রান্ত হতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে এটি বেশ সংবেদনশীল। প্রাদুর্ভাবের এই সময়ে উপসর্গ দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
আকাশ নিউজ ডেস্ক 






















