ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স

ইসরাইলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনো প্রকার সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এয়ার ফোর্স টুতে সাংবাদিক মার্ক হ্যালপেরিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই মুহূর্তে তার মূল মনোযোগ যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকে। তিনি স্পষ্টভাবে জানান যে, বিদেশি কোনো নির্বাচনে তিনি জড়াতে চান না। নেতানিয়াহুর বিষয়ে ভ্যান্স বলেন, আমি তাকে সমর্থন করার পক্ষেও নই, আবার বিপক্ষেও নই। ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতেই তিনি এমন অবস্থান নিয়েছেন বলে স্পষ্ট করেছেন।

ভ্যান্সের এই নিরপেক্ষ অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন প্রদান করেছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেছেন। অথচ চলতি মাসের শুরুতে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে না জড়ানোর কথাই জানিয়েছিলেন।

এর আগে হাঙ্গেরির নির্বাচনে ভিক্টর অরবানকে সমর্থন দিতে বুদাপেস্ট সফর করেছিলেন ভ্যান্স। তবে সেই নির্বাচনে অরবান শেষ পর্যন্ত হেরে যান। অন্যদিকে, ইসরাইলি নির্বাচনের কয়েক দিন আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আকস্মিকভাবে ইসরাইল সফর করছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় তিনি নেতানিয়াহু এবং ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স

আপডেট সময় ১০:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬