শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছে চট্টগ্রামের জনপ্রিয় সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার মাধবপুর নব দুর্গাপূজা কমিটির আমন্ত্রণে আয়োজিত বিভিন্ন মঞ্চে তারা গান পরিবেশন করবে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ২১ অক্টোবর দলটি ভারতের উদ্দেশে রওনা দেবে এবং সব আনুষ্ঠানিকতা শেষে ২৮ অক্টোবর তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে। সেখানে একাধিক মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
ব্যান্ডটির যাত্রা শুরু হয়েছিল করোনাকালীন ঘরবন্দি সময়ে।
চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা বৃষ্টি দে ও তার সমবয়সি বন্ধুদের গানের আড্ডা থেকেই এই দলের ভিত্তি স্থাপিত হয়। ভোকাল বৃষ্টি দে জানান, সেই আড্ডা থেকেই গানের প্রতি ভালোবাসা গভীর হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যান্ডের পরিচিতি বাড়তে থাকে। এই সংগীতচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা গড়ে তুলেছেন ‘টিম বৃষ্টি স্কুল অব মিউজিক’। এছাড়া ‘উর্বশী গানের সিঁড়ি’ ও ‘টিম বৃষ্টি’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ‘মেঘ পাহাড়ে’, ‘কত আপন’, ‘নিজেরে বাসিও ভালো’ ও ‘মুখে বেশি কথা কইও না’র মতো বেশ কিছু আলোচিত গান শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন তারা। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে যাক। নিজেদের পথচলার গল্প জানিয়ে ব্যান্ডটির ভোকাল বৃষ্টি দে বলেন, “আমি চট্টগ্রামের পটিয়ার মেয়ে। ঠিক সেই সময় সমবয়সি ভাইদের সঙ্গে আড্ডা জমে ওঠে। তখন থেকেই ব্যান্ডের নাম আশপাশে ছড়িয়ে পড়ে।
ভারত সফরের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ব্যান্ডের ম্যানেজার অমিত সাহা বলেন, প্রতিবেশী দেশের মঞ্চে পারফর্ম করা তাদের জন্য একটি বড় অর্জন ও গর্বের বিষয়। তিনি বলেন, দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে তারা সংগীতের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। আধুনিক ধর্মীয় গানের পাশাপাশি ফোক ঘরানার ফিউশন সংগীতে দর্শকদের মুগ্ধ করার প্রস্তুতি নিচ্ছে ব্যান্ডটি। ভবিষ্যতে বিশ্বজুড়ে বাংলা ভাষার গান ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য রয়েছে তাদের। ভবিষ্যতেও দেশ-বিদেশের বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি।
ব্যান্ডটির বর্তমান সংগীত আয়োজনে যুক্ত আছেন বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (উকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি) এবং তন্ময় দত্ত (বেজ গিটার)। আধুনিক সংগীতের পাশাপাশি দেশজ সুর ও ধর্মীয় সংগীতের মেলবন্ধনে টিম বৃষ্টির এই সফরটি দর্শকদের কাছে একটি আকর্ষণীয় পরিবেশনা হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 























