ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় এমপি হেলেন হেইনস গুরুতর আহত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়ানগারাট্টায় নিজ নির্বাচনী কার্যালয়ের কাছাকাছি পার্কিং এলাকায় গাড়িচাপার শিকার হয়েছেন পার্লামেন্ট সদস্য হেলেন হেইনস। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি টারাওয়িঙ্গির বাসিন্দা এবং ঘটনার সময় তিনি একটি সাদা টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে এক পথচারী সাহসিকতার পরিচয় দিয়ে তাকে আটক করেন, পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তল্লাশিতে গাড়িটির ভেতর থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। এ সময় একটি চার চাকার যান তাকে ধাক্কা দেয়।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং একটি ‘পরিকল্পিত কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, ঘটনার তদন্তে সন্ত্রাসবাদ দমন ইউনিটের কর্মকর্তারাও যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী হেলেন হেইনস ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অপরাধীকে দ্রুত আটক করার জন্য স্থানীয় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি দৃঢ়ভাবে জানান, হেলেনের দ্রুত সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন। তিনি বলেছেন, আমি হেলেনের জন্য প্রার্থনা করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের কথা ভাবছি।

অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলর এই ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গণতান্ত্রিক জনজীবনের অংশ হতে পারে না। ওয়ানগারাট্টার জনগণের প্রতিনিধি হেলেন হেইনসের ওপর এমন হামলার নিন্দা জানিয়ে টেলর বলেন, সহিংসতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার মতো পরিস্থিতি যেন দেশে তৈরি না হয়। টেলর বলেন, আমাদের দেশ এমন জায়গায় পরিণত হতে পারে না, যেখানে সহিংস হামলাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেয়া হয়। এটি আমাদের জাতির জন্য একটি শোকাবহ দিন। তিনি আশা প্রকাশ করেন, উত্তর-পূর্ব ভিক্টোরিয়ার হেলেন, তার পরিবার এবং তার নির্বাচনী এলাকার মানুষ বুঝতে পারবেন যে এই কঠিন সময়ে সারা অস্ট্রেলিয়ার মানুষ তাদের পাশে রয়েছেন।

ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী বেন ক্যারলও হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ওয়ানগারাট্টার জনগণ এবং হেলেন যাদের প্রতিনিধিত্ব করেন, তাদের কাছে এই আঘাত অত্যন্ত যন্ত্রণাদায়ক। হামলার পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য কী ছিল, তা এখনো পরিষ্কার নয়। ঘটনার পরবর্তী সব দিক খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

দিনাজপুরে বস্তা থেকে সাপ বের করার সময় ছোবলে সাপুড়ের

অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় এমপি হেলেন হেইনস গুরুতর আহত

আপডেট সময় ০৪:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬