ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান খানের পাশাপাশি বলিউড তারকাদের নতুন করে হুমকি

বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে একটি চাঞ্চল্যকর অডিও বার্তা ছড়িয়ে পড়েছে। ওই বার্তায় শুধুমাত্র সালমান খানই নন, তার সঙ্গে কাজ করা বলিউড তারকা ও সালমানের পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অডিও বার্তায় দাবি করা হয়, সালমানের সঙ্গে কাজ করলে তার পরিণতি ভয়াবহ হবে। এমনকি গ্যাংয়ের নির্দেশ অমান্য করার অজুহাতে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয়। সালমানকে ক্ষমা চাওয়ার দাবির পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায়।

সালমান খানকে ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের একটি ঘটনা সামনে এসেছে। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এই হামলা চালায়। অল্পের জন্য টাইগার শ্রফ রক্ষা পেলেও তার গাড়িচালক আহত হয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে সালমান খানের বিরোধের সূত্রপাত। এরপর থেকে একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এছাড়া ২০২৪ সালে সালমানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পর থেকেই তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

আপলোডকারীর তথ্য

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির উদ্ধার, গণজানাজা সম্পন্ন

সালমান খানের পাশাপাশি বলিউড তারকাদের নতুন করে হুমকি

আপডেট সময় ০২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬