ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

জনি লিভারের মৃত্যু নিয়ে ভাইরাল গুজব, যা জানালেন কন্যা

বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পী জনি লিভারের মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে। এই ভুয়া তথ্যের সঙ্গে যুক্ত পোস্টারটিতে হিন্দি ভাষায় লেখা রয়েছে—‘জনি লিভারের প্রয়াণ, হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি’। প্রিয় তারকার মৃত্যুর এমন গুজব দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। পাশাপাশি জ্বলছে মোমবাতি, ফুলের সাজসজ্জা এবং শোকজ্ঞাপনের সঙ্গে হিন্দি ভাষায় বার্তা। নির্ভরযোগ্য সূত্র না থাকায় জনি লিভারের মৃত্যুর খবরটি নিয়ে নেটিজেনদের অনেকে পাল্টা প্রশ্নও তুলেছেন। কখনো কখনো জনি লিভারের অভিনয়কে অনেকের কাছে ভাঁড়ামি বলে মনে হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবরের সত্যতা যাচাই করতে টাইমস অব ইন্ডিয়া কৌতুকশিল্পীর কন্যা জেমি লিভারের সঙ্গে যোগাযোগ করে। জেমি এই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন, এমন বিভ্রান্তিকর তথ্য মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ে এবং তিনি বিষয়টিকে মোটেও গুরুত্ব দিতে চান না। জনি লিভারের মৃত্যুর গুজব এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় এমন মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে। বিশেষ করে চলতি বছরের ১৭ এপ্রিল এবং এর আগে ২০২২ সালেও একইভাবে নানা পাটেকর ও জনি লিভারের মৃত্যুর গুজব ছড়িয়েছিল, যা তার পরিবারের সদস্যদের বিরক্ত করেছে। ভাইরাল ফটো কার্ডে দেখা যায়, জনি লিভারের বড় একটি ছবি মাঝখানে রাখা হয়েছে। তার পাশে রয়েছে কৌতুকশিল্পীর দুটো সাদা-কালো ছবি। এ বিষয়ে জেমি লিভার বলেন, “এটা বারবার ঘটে।

জন প্রকাশ রাও জানুমালা, যিনি জনি লিভার নামেই বিশ্বজুড়ে পরিচিত, ভারতীয় সিনেমায় দীর্ঘ ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন।

১৯৮০ সালে তার কমেডি অ্যালবাম ‘হাসি কে হাঙ্গামে’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর সুনীল দত্তের ‘দর্দ কা রিস্তা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। নব্বইয়ের দশকে বলিউডে কমেডির ধারাকে নতুন রূপ দেওয়া এই অভিনেতার ক্যারিয়ারে ‘বাজিগর’ সিনেমাটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৯৩ সালের শেষের দিকে মুক্তি পাওয়া এই সিনেমায় তার ‘বাবুলাল’ চরিত্রটি আজও দর্শকদের কাছে স্মরণীয়। পর্দায় তার হাস্যরস কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছে।

কৌতুকশিল্পী হিসেবে জনি লিভারের অভিনয়ে বিশেষ স্বকীয়তা রয়েছে। নব্বইয়ের পরবর্তী সময়ে বলিউডের কমেডি ঘরানার সিনেমায় তিনি একাই নিজের স্থান ধরে রেখেছিলেন। উনসত্তরের এই অভিনেতা বর্তমানেও অভিনয়ে সক্রিয় আছেন। গত ২৬ জুন তার অভিনীত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এছাড়া ভক্তদের নজর এখন তার মুক্তি প্রতীক্ষিত ‘গোলমাল ৫’ সিনেমার দিকে।

আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

জনি লিভারের মৃত্যু নিয়ে ভাইরাল গুজব, যা জানালেন কন্যা

আপডেট সময় ০৭:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬