ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অবশেষে দেশটির গ্রিন কার্ড পেয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের এই প্রাপ্তির সুখবর ভক্তদের জানান এই অভিনেত্রী। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। মূলত সেখানে নিজের কন্যা ফাইজার পড়াশোনা এবং অসুস্থ মায়ের চিকিৎসার দেখাশোনার দায়িত্ব পালনের কারণেই তার এই দীর্ঘ অবস্থান।

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ায় মৌসুমী এখন বেশ স্বস্তি প্রকাশ করেছেন। গ্রিন কার্ডের প্রক্রিয়া শেষ না হওয়ায় এতদিন তাকে যাতায়াতের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছিল। তবে ভিনদেশি জীবনযাত্রার মধ্যেও তিনি অভিনয় থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেননি। সম্প্রতি তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘আ বিউটিফুল লাই’ নামক একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্পের এই সিনেমাটির চিত্রনাট্য ও নির্মাণকাজ বর্তমানে যুক্তরাষ্ট্রেই এগিয়ে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা ছিল বলে জানা যায়।

বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল এই অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয় ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন সালমান শাহ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দুই শতাধিক সিনেমার দীর্ঘ ক্যারিয়ারে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৯৩ সালে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে মৌসুমীর।

অভিনয়ের বাইরে নির্মাতা হিসেবেও মৌসুমী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম পরিচালিত সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। এছাড়াও তিনি ‘মেহের নিগার’, ‘শূন্য হৃদয়’ এবং ‘ভালোবাসবোই তো’ সিনেমা পরিচালনা করেছেন। ক্যারিয়ারে সালমান শাহ ছাড়াও ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন ও মান্নার মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০০৬ সালে নির্মাণ করেন ‘মেহের নিগার’। একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়ে দেশীয় চলচ্চিত্রে অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘আত্মঅহংকার’, ‘স্নেহ’, ‘প্রথম প্রেম’, ‘দেন মহর’, ‘অন্তরে অন্তরে’, ‘বিদ্রোহী’, ‘বধূ’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘ভাংচুর’, ‘সাজন’, ‘শেষ খেলা’, ‘আত্মত্যাগ’, ‘বিশ্ব প্রেমিক’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘রাক্ষস’, ‘সুখের স্বর্গ’, ‘আদরের সন্তান’, ‘সুখের ঘরে দুঃখের আগুন’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’ এবং ‘গোলাপী এখন বিলাতে’—এর মতো দর্শকপ্রিয় সব কাজ। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।

আপলোডকারীর তথ্য

টানা এক বছর বিজয়কে বিয়ের জন্য চাপ দিয়েছেন রাশমিকা

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

আপডেট সময় ০৪:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬