আগামী ২০৩০ সালেই নিজের প্রেসিডেন্সির চূড়ান্ত মেয়াদ শেষ করার ঘোষণা দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বিষয়টি নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই উল্লেখ করে তিনি স্পষ্টভাবে জানান, দেশের সংবিধানে এ সংক্রান্ত নতুন কোনো পরিবর্তন আনা হবে না। শনিবার মিসরীয় মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে ৭১ বছর বয়সী এই রাজনৈতিক নেতা বিষয়টিকে সম্পূর্ণ মীমাংসিত হিসেবে আখ্যা দেন।
বক্তব্যে সিসি উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার উপযোগী যোগ্য নেতৃত্ব তৈরি হওয়া পর্যন্ত তিনি দেশের সেবায় যুক্ত থাকবেন। এই লক্ষ্য বাস্তবায়নে সামরিক একাডেমি নতুন প্রজন্মের সক্ষম নেতৃত্ব গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে রাজদণ্ড গ্রহণ করেছিলেন সিসি।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য মতে, বর্তমান মিসরের কারাগারগুলোতে ৬০ হাজারের বেশি রাজনৈতিক বন্দি আটক রয়েছেন, যার মধ্যে নারীর সংখ্যা এক হাজারের বেশি। এসব সংস্থার প্রতিবেদনে আরও উঠে এসেছে, মানবেতর পরিবেশ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার অবহেলায় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতা কারাঅভ্যন্তরে মৃত্যুবরণ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী, বর্তমানে মিসরের বিভিন্ন কারাগারে ৬০ হাজারের বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন, যাদের মধ্যে ১ হাজারের বেশি নারী।
আকাশ নিউজ ডেস্ক 
























