ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার বেশি পণ্য জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে। গত ১৫ ও ১৬ অক্টোবর পরিচালিত চার দফা অভিযানে উদ্ধার হওয়া পণ্যের বাজারমূল্য প্রায় ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা। জনস্বাস্থ্য রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৫ অক্টোবর সকাল ৭টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী আবদুল্লাহ আল নোমানের কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার জব্দ করা হয়। তিনি স্বর্ণালঙ্কার বহনের ঘোষণা দিলেও স্বর্ণবার বহনের তথ্য গোপন করেছিলেন। কাস্টমস হলরুমে তল্লাশিতে উদ্ধার হওয়া এই স্বর্ণবারের শুল্ককরসহ মূল্য প্রায় ২১ লাখ ৬ হাজার টাকা।

একই দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ লিটার মদ জব্দ করা হয়। যার মধ্যে সকাল ১১টায় এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটে মুম্বাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ১৬ লিটার মদ উদ্ধার করা হয়। পাশাপাশি বিমানবন্দরের শৌচাগার থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ দশমিক ৫ লিটার এবং অন্য দুই যাত্রীর কাছ থেকে আরও ৬ দশমিক ৫ লিটার মদ জব্দ করা হয়, যার সম্মিলিত বাজারমূল্য ৬ লাখ টাকা। এছাড়া শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটে কলম্বো থেকে আসা যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজ থেকে ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন উদ্ধার করা হয়। এর মধ্যে ৫৫টি রেস্টিলেন লিডোকেইন, ৫৪টি রেস্টিলেন লিফট লিডোকেইন, ৪০টি জুভেডার্ম ভলুমা ও ৬টি প্রোফাইলো ইনজেকশন রয়েছে, যার মূল্য ৫৭ লাখ ৭৬ হাজার টাকা।

সবশেষে ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি ব্যবহৃত কোর আই-৫ ল্যাপটপ জব্দ করা হয়েছে। ৩৭ কার্টনে আসা এই পণ্যের বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দারা জানিয়েছেন, অননুমোদিত এসব ত্বক ফর্সাকারী ক্রিমে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান থাকার আশঙ্কা রয়েছে। কর ফাঁকি প্রতিরোধে এবং নিরাপত্তা রক্ষায় দেশের সব শুল্ক স্টেশনে নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

উখিয়ার রিসোর্টে আগুনে ৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ১০

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার বেশি পণ্য জব্দ

আপডেট সময় ০৪:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬