আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং পারস্পরিক সম্পর্ক বাড়াতে নতুন চুক্তি করেছে কাতার ও মিসর। মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক। তারা আঞ্চলিক নিরাপত্তার নানা চ্যালেঞ্জ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দ্বিপক্ষীয় আলোচনার পর দুই দেশ যৌথভাবে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 
























