ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তিশা ও সাদনিমার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন

জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার তার ক্যারিয়ারে অনেক অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন। এর ফলে ব্যক্তিগত জীবন ও সহকর্মীদের সঙ্গে প্রেমের গুঞ্জন ঘিরে প্রায়ই আলোচনায় আসেন তিনি। বিশেষ করে তানজিন তিশা এবং সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল রয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব গুঞ্জন ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক দিয়ে দর্শকপ্রিয়তার পারদ কয়েক গুণ চড়িয়েছেন ‘সামির’। ফলে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে পর্দার জীবনানন্দ দাশের। ‘পারিজাতের জন্য ভালোবাসা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘অবুঝ বায়না’, ‘গল্পের নাম মায়া’ প্রভৃতি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।

অনুষ্ঠানে সঞ্চালক তানজিন তিশার সঙ্গে তার ব্রেকআপ নিয়ে প্রশ্ন করলে খায়রুল বাসার বিস্ময় প্রকাশ করে বলেন, তার সঙ্গে তো প্রেমই ছিল না, তাহলে ব্রেকআপের প্রশ্ন আসে কোথা থেকে। তানজিন তিশার সঙ্গে এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিশা একটু রাগী ও কিছুটা পাগলাটে স্বভাবের হলেও মানুষ হিসেবে অত্যন্ত ভালো। এ আলাপচারিতায় সঞ্চালক সরাসরি জানতে চান—তানজিন তিশার সঙ্গে আপনার ব্রেকআপ হলো কেন। এ প্রশ্নের জবাবে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে খায়রুল বাসার পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “ওর সঙ্গে আমার কবে প্রেম ছিল।

সারাদিন সহশিল্পীদের সঙ্গে কাজের সুবাদেই এমন গুঞ্জন ছড়ায় বলে মন্তব্য করেন খায়রুল বাসার। এ প্রসঙ্গে তিনি জানান, তিনি মূলত নায়িকাদের সঙ্গেই সারাদিন কাজ করেন, ফলে অন্য কারও সঙ্গে তো তাকে দেখা যাওয়ার সুযোগ নেই। এই ধরনের গুঞ্জনকে তিনি মোটেও সত্য মনে করেন না, বরং এসব বেশ উপভোগই করেন বলে জানান এই অভিনেতা।

আরেক সহশিল্পী সাদনিমা বিনতে নোমানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে খায়রুল বাসার সাফ জানিয়ে দেন যে এর কোনো ভিত্তি নেই। সাদনিমা তার একজন স্পষ্টবাদী ও অত্যন্ত ভালো মনের সহকর্মী বলে মন্তব্য করেন তিনি।

বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে খায়রুল বাসার বলেন, বর্তমানে তিনি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা বা চিন্তাই করতে পারছেন না। তার মতে, ক্যারিয়ারে আরও অনেক কাজ বাকি রয়েছে এবং কিছু পারিবারিক দায়িত্বও রয়েছে। এসব দায়িত্ব শেষ করার পর হয়তো অবকাশ সময়ে বিয়ের বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে।

সঞ্চালক উইকিপিডিয়ায় তার বয়স ৪৬ বছর উল্লেখ থাকার বিষয়টি তুললে হাসতে হাসতে এই অভিনেতা বলেন, সেখানে বয়স ৬৪ লিখে দিলেও তার কোনো আপত্তি ছিল না। খায়রুল বাসার বক্তব্য শেষ হওয়ার পর সঞ্চালক বলেন, উইকিপিডিয়াতে আপনার বয়স ৪৬ দেওয়া, তা কী খেয়াল করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন খায়রুল বাসার। গত ৭ অক্টোবর থেকে চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে। নাটকে জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমের পাশাপাশি তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার অভিনয় করছেন।

প্রায় এক দশকের অভিনয় জীবনে ‘রোদ বৃষ্টির গল্প’, ‘জলকৌড়ি’, ‘নাইট গার্ড’সহ অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন খায়রুল বাসার। ২০১৯ সালে ‘ইতি, তোমারই ঢাকা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘কাজলরেখা’ ও ‘বনলতা সেন’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া ‘মহানগর’ ও ‘বোধ’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও তার অভিনয় দর্শক মহলে সমাদৃত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

তিশা ও সাদনিমার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন

আপডেট সময় ০৯:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬