ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৮ বছর পর ফের একসঙ্গে অপু বিশ্বাস ও আদনান

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আদনান আজাদ ফের আলোচনায় উঠে এসেছেন তাদের একটি রোমান্টিক ফটোশুটকে কেন্দ্র করে। প্রায় ১৮ বছর আগে প্রয়াত নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পাষাণের প্রেম’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত সেই সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হয়েছিল আদনানের। তবে এরপর দীর্ঘ সময় তারা দুজনে আর পর্দায় একসঙ্গে কাজ করেননি। তাছাড়া রাজনৈতিকভাবেও সক্রিয় আদনান আজাদ।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি আদনান আজাদের সঙ্গে নতুন করে একটি ফটোশুটে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। গতকাল সন্ধ্যায় আদনান আজাদ সামাজিক যোগাযোগমাধ্যমে সাতটি রোমান্টিক ছবি প্রকাশ করেন। ছবিগুলোর ক্যাপশনে আদনান লেখেন, “১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।”

ছবিগুলো প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ভক্তদের কাছ থেকে দারুণ ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। নেটিজেনরা দুজনের রসায়নের প্রশংসা করছেন এবং অনেকেই তাদের পুনরায় বড় পর্দায় একসঙ্গে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এমন আগ্রহের মধ্যেই নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন অপু বিশ্বাস। এরপর দুজনের ক্যারিয়ারের মানচিত্র ভিন্ন ভিন্নভাবে বিস্তৃত হয়েছে। ফটোশুটটি শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। খানিকটা ব্যাখ্যা করে অপু বিশ্বাস বলেন, “ছবিগুলো ফেসবুকে দিয়েছি ২৪ ঘণ্টাও হয়নি।

নতুন এই ফটোশুট প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “সম্প্রতি কাজের প্রয়োজনে অনেকের সঙ্গেই ফটোশুট করেছি। তবে আদনানের সঙ্গে তোলা ছবিগুলোতে তুলনামূলক বেশি ইতিবাচক সাড়া মিলছে। ছবিগুলো প্রকাশের অল্প সময়ের মধ্যেই যে পরিমাণ সাড়া পেয়েছি, তাতে মনে হচ্ছে সামনে আরও ভালো কিছু ঘটতে যাচ্ছে।” হয়তো সামনে আরো ভালো রেসপন্স আসবে। ”।

চলচ্চিত্রে ফেরার বিষয়ে আদনান আজাদ বলেন, “দেড় যুগ আগে অপু বিশ্বাসের হাত ধরেই রুপালি পর্দায় অভিষেক হয়েছিল। এবার নতুন অপু বিশ্বাসের সঙ্গেই চলচ্চিত্রে ফেরার পালা।” জানা গেছে, আদনানের পরিকল্পনা রয়েছে বড় পরিসরে একটি মানসম্মত সিনেমা নির্মাণ করার। এর জন্য তিনি দেশের বাইরে থেকে একটি দক্ষ টিম নিয়ে কাজ করার কথাও ভাবছেন। এই পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে নিয়মিত আলাপ চলছে এবং খুব শিগগিরই তারা আবারো বিস্তারিত আলোচনায় বসবেন।

মূলত বন্যপ্রাণী আলোকচিত্রী হিসেবে আদনান আজাদের পরিচিতি ব্যাপক। তার তোলা ছবি দেশের প্রধান সংবাদপত্রসহ ন্যাশনাল জিওগ্রাফিক ও বিবিসি আর্থের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তবে সব পরিচয় ছাপিয়ে এখন ঢালিউড পাড়ায় বড় আলোচনা তৈরি হয়েছে এই নতুন জুটির প্রত্যাবর্তনকে ঘিরে। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

১৮ বছর পর ফের একসঙ্গে অপু বিশ্বাস ও আদনান

আপডেট সময় ০৬:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬