ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বায়োপিক নয়, জীবন কবরেই যাবে: সালমান খান

বলিউড তারকা সালমান খান দীর্ঘ ক্যারিয়ারে যেমন বহু ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন, তেমনি জীবনের নানা মানবিক কর্মকাণ্ডের জন্যও চর্চায় থেকেছেন। ফলে তার জীবনীভিত্তিক বায়োপিক তৈরি নিয়ে দীর্ঘদিনের কৌতুহল ভক্তদের। তবে নিজের জীবন নিয়ে সিনেমা নির্মাণের সম্ভাবনা স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা।

করন জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করন’-এর নবম সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সালমান। প্রেম, সন্তান ও অভিনয়জীবনের বিচিত্র দিক নিয়ে আলাপের একপর্যায়ে সেখানে চমক হিসেবে উপস্থিত হন অভিনেত্রী কারিশমা কাপুর। ‘নিশ্চয়ই’ সিনেমার এই সহশিল্পী সালমানের কাছে জানতে চান, নিজের বায়োপিক হলে তিনি কোন পরিচালককে বেছে নেবেন?

উত্তরে সালমান বলেন, এটি নির্ভর করবে ছবির ধরনের ওপর। তার ভাষ্য অনুযায়ী, হাস্যরসাত্মক গল্প হলে ডেভিড ধাওয়ান, বিষাদময় প্রেমের ক্ষেত্রে সঞ্জয় লীলা বনসালি, চমৎকার ভালোবাসার গল্পের জন্য সুরাজ বরজাতিয়া কিংবা জীবনের বাস্তব ঘাত-প্রতিঘাত ঘিরে অ্যাকশননির্ভর প্রেমের গল্পের জন্য কবির খান উপযুক্ত হতে পারেন। তবে এসবের পর চূড়ান্ত বক্তব্য জানিয়ে সালমান স্পষ্ট বলেন, তার জীবন নিয়ে কখনোই কোনো বায়োপিক বানানো সম্ভব নয়। এই জীবন তার সঙ্গেই কবরে বিলীন হবে।

ব্যক্তিগত জীবনের বায়োপিক তৈরিতে অনিচ্ছা থাকলেও অভিনয়ে এখনো দারুণ ব্যস্ত সালমান খান। বর্তমানে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ও ‘এসভিসি ৬৩’ সিনেমার কাজ রয়েছে তার হাতে। উল্লেখ্য, গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হতে যাওয়া ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটির প্রাথমিক নাম ছিল ‘ব্যাটল অব গেলওয়ান’। অপূর্ব লাখিয়া পরিচালিত এই চলচ্চিত্রে কর্নেল বিকুমা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমানকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

বায়োপিক নয়, জীবন কবরেই যাবে: সালমান খান

আপডেট সময় ০২:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬