ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস খোলার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা

অধিকৃত জেরুজালেমে কলম্বিয়ার নতুন দূতাবাস খোলার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে কাতার স্পষ্ট করে জানায়, জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তন কিংবা সেখানে কোনো নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার যেকোনো চেষ্টা তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। এ ধরনের পদক্ষেপ মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

উল্লেখ্য, জেরুজালেমের ঐতিহাসিক মর্যাদা ও সেখানে বিদেশি কূটনৈতিক মিশন স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিরোধ চলছে। ফিলিস্তিনিরা বরাবরই পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস খোলার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা

আপডেট সময় ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬