ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে শান্তি ও নৌ-নিরাপত্তা নিয়ে কাতার-জার্মানির আলোচনা

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পুনরায় সমর্থন প্রকাশ করেছে কাতার। বুধবার দোহায় সফররত জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী গেজা আন্দ্রেয়াস ফন গেয়ারের সঙ্গে বৈঠকে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং সংকট নিরসনে উভয় দেশের কূটনৈতিক তৎপরতা সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা নিরাপত্তার পাশাপাশি অর্থনীতি, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও মতবিনিময় করেছেন।

আলজাজিরার তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন কাতারি মুখপাত্র। অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে দুই দেশই কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

মধ্যপ্রাচ্যে শান্তি ও নৌ-নিরাপত্তা নিয়ে কাতার-জার্মানির আলোচনা

আপডেট সময় ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬