ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লালনের ১৩৬তম তিরোধান দিবসে শিল্পকলার বিশেষ আয়োজন

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ১৭ অক্টোবর থেকে জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশেষ স্মরণানুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

মানবতার বাণী প্রচারক বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ স্মরণানুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১৭ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ কর্মসূচি শুরু হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে লালনের গান, অসাম্প্রদায়িক দর্শন এবং মানবতাবাদী চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। এতে মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আলোচনা পর্ব শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় দেশের প্রখ্যাত শিল্পীরা লালনের মরমি গান পরিবেশন করবেন। এছাড়া রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাঁইজির স্মরণে নানা কর্মসূচি পালিত হবে।

এদিকে লালন সাঁইয়ের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়িতেও ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী স্মরণোৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। এই সব আয়োজনের মধ্য দিয়ে ভক্ত, অনুরাগী ও সংস্কৃতিপ্রেমীরা বাউল সাধকের জীবন ও দর্শনকে স্মরণ করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালনের ১৩৬তম তিরোধান দিবসে শিল্পকলার বিশেষ আয়োজন

আপডেট সময় ০৮:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬