ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাসানুল হক ইনুর সাজা চ্যালেঞ্জ করে ২৩ যুক্তি

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল করেছেন তার আইনজীবীরা। বুধবার ইনুর আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ জানিয়েছেন, এ আপিলে মোট ২৩টি যুক্তি উপস্থাপন করা হয়েছে। গত ৩০শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই বিপ্লবকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের তিনটি ভিন্ন অভিযোগে ইনুকে ৩০ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছিলেন যে, তাকে সব মিলিয়ে ১০ বছর কারাভোগ করতে হবে। এদিকে, এই সাজাকে অপর্যাপ্ত বিবেচনা করে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশনও পৃথকভাবে আপিল করেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামি সালমান এফ রহমান, জিয়াউল আহসান ও ফারজানা রুপার পক্ষে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কোনো আসামিপক্ষকে বিদেশি আইনজীবী দিয়ে মামলা পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। বার কাউন্সিলের সাথে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেছে যে, আবেদনটির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে আসামিপক্ষের আইনজীবীরা বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রভাবিত করতে নতুন কৌশল নিয়েছে ইরান

হাসানুল হক ইনুর সাজা চ্যালেঞ্জ করে ২৩ যুক্তি

আপডেট সময় ০১:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬